নড়াইল, ১৮ মার্চ, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজি মামলায় পুলিশ নড়াইলের এক তালিকাভুক্ত সন্ত্রসীকে গ্রেপ্তার করেছে।
বুধবার লোহাগড়া উপজেলার এড়েন্দাবাজার থেকে নূর জহুর ওরফে সন্টকে (৪০) গ্রেপ্তার করা হয়। সন্টে লোহাগড়া থানার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নূর জহুর গতকাল (মঙ্গলবার) লোহাগড়ার কাশিপুর ইউপি সদস্য গোলাম কিবরিয়ার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় গোলাম কিবরিয়া তার বিরুদ্ধে মঙ্গলবার লোহাগড়া থানায় একটি চাঁদাবাজি মামলা করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নূর জহুর লোহাগড়া থানার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24