২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহের ত্রিশালে পৃথক দু'টি দুর্ঘটনায় ৮ জন নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলায় বুধবার পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ আটজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। দু'টি দুর্ঘটনার মধ্যে একটি হয়েছে সন্ধ্যায় উপজেলার রাঘামারা এবং অপরটি হয়েছে বিকেলে নওধার এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ময়মনসিংহ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলায় বুধবার পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ আটজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। দু'টি দুর্ঘটনার মধ্যে একটি হয়েছে সন্ধ্যায় উপজেলার রাঘামারা এবং অপরটি হয়েছে বিকেলে নওধার এলাকায়। রাঘামারায় নিহত ৭ জন হলেন- ত্রিশালের গোলাভিটা গ্রামের মোস্তফা (৬০), কামাল (৪৫), হরিরামপুর গ্রামের হেলাল (৪০), মোফাজ্জল (৪৫), দরিরামপুর এলাকার মোজাম্মেল (৩৫), হাবিবুর (২৪) ও অজ্ঞাত এক মহিলা। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম তাৎক্ষণিকভাকে জানা যায়নি। অপরদিকে নওধার এলাকায় নিহত হয়েছেন মাজহারুল ইসলাম নামে এক সাইকেল আরোহী। অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অব পুলিশ এসএম আক্তারুজ্জামান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার রাঘামারা এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রী বোঝাই একটি টেম্পুকে পিছন থেকে একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও তিনজন মারা যান। এরা সবাই টেম্পুযাত্রী বলে জানান তিনি। এছাড়া বিকেলে উপজেলার নওধার এলাকায় বাসের ধাক্কায় মাজহারুল ইসলাম নামে অপর এক সাইকেল আরোহীও নিহত হন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৩ ঘ.