চাঁদপুর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা।
অভিযানে নেতৃত্ব দেন বাহিনীর চাঁদপুর স্টেশনের কমান্ডার লে. আনওয়ারুল করিম।
লে. আনওয়ারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকেলে তার বাহিনীর সদস্যরা হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার বিভিন্ন নৌকা থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করে।
আটক কারেন্ট জাল বর্তমানে উপকূলরক্ষী বাহিনীর হেফাজতে রয়েছে। তবে এ ব্যাপারে কাউকে আটক হয়নি।
লে. আনওয়ারুল জানান, ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল দু'মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ বর্গকিলোমিটার এলাকায় জাটকা ধরা নিষিদ্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯১০ ঘ.
bdnews24