ঢাকা,মার্চ ১৮( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিডিআর বিদ্রোহের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের আট শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা বৃহস্পতিবার থেকে বিশেষ ব্যবস্থায় নেওয়া হবে। এদিন অনুষ্ঠিত হবে অংক পরীক্ষা।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল হক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিডিআরের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের যেসব শিক্ষার্থী তখন এসএসসি পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষা বৃহস্পতিবার থেকে বিশেষ ব্যবস্থায় নেওয়া হবে।"
তিনি জানান, রাজধানীর গভঃ ল্যাবরেটরী হাইস্কুলে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা দেখতে কেন্দ্রে যাবেন বলেও জানান তিনি।
ক্ষতিগ্রস্থ পরিবারের আটজন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানান ঢাকা বোর্ড চেয়ারম্যান।
২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের পরপর শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে ওই ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের যেসব পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষা বিশেষ ব্যবস্থায় নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/১৯৫০ঘ.
bdnews24