২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় ইউএনও বদলি

ছয় উপজেলা নির্বাহী পর্যায়ের কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 12:48 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় উপজেলা নির্বাহী পর্যায়ের কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানায়, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব দেবাশীষ নাগকে বরিশালের মেহেন্দীগঞ্জ, রাজশাহী বিভাগীয় কমিশনারের একান্ত সচিব জহর আলীকে দিনাজপুরের কাহারোল, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদুল কবীর মুরাদকে গাজীপুরের কালিয়াকৈর, পার্বত্য রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সচিব মনীষ চাকমাকে মৌলভীবাজারের জুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব জিয়াউল হককে সিরাজগঞ্জের কামারখন্দ এবং টাঙ্গাইল মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) শরীফুল ইসলামকে টাঙ্গাইলে ধনবাড়ীর ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া মেহেন্দীগঞ্জের ইউএনও খান নূরুল আমীন, কাহারোলের ইউএনও মোহাম্মদ মঞ্জুরুল হক এবং কালিয়াকৈরের ইউএনও বশীর আহমেদকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/১৮৪৩ ঘ.