২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল আত্মসাতের মামলায় জিয়ার জামিন নামঞ্জুর

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর বিশেষ) প্রকল্পের চাল আত্মসাতের মামলায় বিগত জোট সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার জামিন নামঞ্জুর করেছে আদালত। এরই মধ্যে তিনটি দুর্নীতি মামলায় তার ৩১ বছর সাজা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

নোয়াখালী, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর বিশেষ) প্রকল্পের চাল আত্মসাতের মামলায় বিগত জোট সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার জামিন নামঞ্জুর করেছে আদালত। এরই মধ্যে তিনটি দুর্নীতি মামলায় তার ৩১ বছর সাজা হয়েছে। গত ১৮ ফেব্র"য়ারি রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক প্রতিমন্ত্রী জিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নোয়াখালী জেলহাজতে আনা হয়। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বিশেষ জজ মো. কাউসার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আগামী ২৩ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। গত বছর ১৪ ফেব্র"য়ারি দুদকের সহকারী পরিচালক মঞ্জুরুল আলম রামগঞ্জ থানায় জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অপর চার আসামি বর্তমানে পলাতক। মামলায় অভিযোগ করা হয়, ২০০৪-০৫ অর্থবছরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর বিশেষ) ৯৬টি প্রকল্পের ৩২০ মেট্রিক টন চাল কোন কাজ ছাড়াই প্রতিমন্ত্রী জিয়ার নির্দেশে রামগঞ্জ উপজেলার তখনকার ইউএনও আবুল হাসেম ও প্রকল্প কর্মকর্তা পরিতোষ বাড়ৈসহ আসামিরা পরস্পর যোগসাজশে বিক্রি করে দেন। এ চাল বিক্রি করে তারা ৫০ লাখ ২৯ হাজার ৭৬০ টাকা আত্মসাত করেন বলে অভিযোগ করা হয়। অপর চার আসামি হলেন- রামগঞ্জ উপজেলার তখনকার নির্বাহী কর্মর্তা (ইউএনও) আবুল হাসেম, প্রকল্প কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, জিয়ার সহযোগী আকতার হোসেন খান ও চাল ক্রেতা দেলোয়ার হোসেন দেলু। ২০০৭ সালের ১১ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর জিয়া দেশের বাইরে গিয়ে আত্মগোপন করেন। অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বছরের ২৯ জুলাই জিয়াকে ১৩ বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া আয়কর মামলায় ৮ বছর এবং রাজউকের প্লট জালিয়াতির মামলায় ১০ বছরের সাজা হয় তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৪ ঘ.