২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সীমান্তে বেড়া নির্মাণ করছে মিয়ানমার'

দ্বিপাক্ষিক চুক্তি অগ্রাহ্য করে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত বরাবর বেড়া নির্মাণ শুরু করেছে। ঢাকায় সরকারি কর্মকর্তারা এখবর জানিয়েছেন। কর্মকর্তারা জানান, সেইসঙ্গে তারা ইয়াঙ্গুনের সীমান্ত বাহিনী নাসাকার ২শ'র মতো সদস্য সীমান্তরেখার ঠিক অপর পার্শে মোতায়েন করেছে, বাহ্যত যা বেড়া নির্মাণে সাহায্য করতেই করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 05:29 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিপাক্ষিক চুক্তি অগ্রাহ্য করে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত বরাবর বেড়া নির্মাণ শুরু করেছে। ঢাকায় সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। কর্মকর্তারা জানান, সেইসঙ্গে তারা ইয়াঙ্গুনের সীমান্ত বাহিনী নাসাকার ২শ'র মতো সদস্য সীমান্তরেখার ঠিক অপর পার্শে মোতায়েন করেছে, বাহ্যত যা বেড়া নির্মাণে সাহায্য করতেই করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোস্ট গার্ডের কর্মকর্তারা এবং কক্্রবাজারের জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে সৈন্যদের একটি নতুন কন্টিনজেন্ট নাফ নদী বরাবর মোতায়েন করা হয়েছে। তবে তা সিরিয়াস কিছু নয়।" দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, কোনো কারণ ছাড়া দুদেশের কেউই সীমান্ত বরাবর বেড়া নির্মাণ এবং সৈন্য সমাবেশ ঘটাতে পারেনা। সরকারী সূত্র মতে, রোববার মিয়ানমার বাংলাদেশ সীমান্ত বরাবর বেড়া নির্মাণের প্রয়োজনীয় সরজ্ঞাম সীমান্তবর্তী নাফ নদীর ঠিক অপর পাড়ের কিন গান গ্রামে জড়ো করতে শুরু করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উর্ধতন সরকারী কর্মকর্তা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা জানতে পেরেছি যে তারা মংদু থেকে পালেতোয়া বরাবর বেড়া নির্মাণ করবে।" পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দাবী করেছেন , ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত গত সপ্তাহে পররাষ্ট্র সচিবের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে বেড়া নির্মাণের পরিকল্পনার কথা তাকে জানান। পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে কোন আলোচনার কথা অস্বীকার করেছেন। তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার রাতে বলেন, "আমরা রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বালেছি। তিনি (মিয়ানমারের রাষ্ট্রদূত) বেড়া নির্মাণের বিষয়ে আমাকে কিছুই বলেননি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএএইচ/এইচএ/২৩৪৫ঘ.