বরগুনা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার আমতলী উপজেলা সদরের বাসস্ট্যান্ডে রোববার গভীর রাতে মায়ের দোয়া-২ নামের একটি যাত্রীবাহী বাস আগুনে পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে বাসে ভেতরে ঘুমিয়ে থাকা একজন শ্রমিক।
আহত শ্রমিকের নাম- রাজা মিয়া (৪০)। তাকে আমতলী উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত রাজা মিয়া সাংবাদিকদের জানান, রাত ৩টার দিকে আগুনের আঁচে তার ঘুম ভেঙ্গে গেলে বাসের ভেতরে আগুন জ্বলতে দেখেন। অগ্নিদগ্ধ অবস্থায় জানালার কাঁচ ভেঙ্গে তিনি জ্বলন্ত বাস থেকে বেরিয়ে আসেন।
তিনি দাবি করেন, যন্ত্রাংশসহ বাসটির ৮০ শতাংশ পুড়ে গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজা মিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। বাসে কিভাবে আগুন লেগেছে কিংবা কেউ আগুন দিয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৯ ঘ.
bdnews24