২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ উপজেলার ১১টি ভোটকেন্দ্রে পুনঃভোটগ্রহণ শুরু

আটটি উপজেলার ১১টি ভোটকেন্দ্রে সোমবার পুনঃভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। তিনি বলেন, "সকাল আটটা থেকে এসব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবং তা বিকেল চারটা পর্যন্ত চলবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 05:21 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটটি উপজেলার ১১টি ভোটকেন্দ্রে সোমবার পুনঃভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। তিনি বলেন, "সকাল আটটা থেকে এসব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবং তা বিকেল চারটা পর্যন্ত চলবে।" ভোটকেন্দ্র তদারকির জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুষ্ঠুভাবে ভোটকেন্দ্র চলছে। প্রতি দুঘন্টা পরপর ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতির খোঁজ নিচ্ছি আমরা।" এর আগে শনিবার মিহির সারওয়ার বলেন, "নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে দুইজন করে উপজেলা নির্বাচন কর্মকর্তা থাকবেন পর্যবেক্ষক হিসাবে এবং প্রতিটি উপজেলায় নিয়োগ করা হয়েছে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।" তিনি জানান, ৮ উপজেলার বিভিন্ন স্থগিত কেন্দ্রে চেয়ারম্যান পদে ১৩১১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১০৩৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯৮১৪ জন ভোটার রয়েছে। এদের ভোটেই অমীমাংসিত পদে ফলাফল নির্ধারণ করা হবে। উপজেলাগুলো হচ্ছে