ঢাকা মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছর বয়সী পালিত কন্যাকে যৌন নির্যাতনের কথিত অভিযোগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আমিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেলে আইন ও শালিস কেন্দ্র এই অভিযোগ এনে খিলগাঁও থানায় মামলা দায়ের করলে তাকে আটক করা হয়। তবে মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষ হওয়ার পর কথিত নির্যাতনের বিষয়টি প্রমাণিত হলে তাকে গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন খিলগাঁও থানা পুলিশ।
অবশ্য পুলিশের কাছে তার বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন আমিরুল ইসলাম।
মামলার বাদী আইন ও শালিস কেন্দ্রের আইনজীবি নাহিদ শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমিরুল ইসলামের গৃহপরিচারিকা সখিনা প্রথম মেয়েটির কাছ থেকে যৌন নির্যাতনের বিষয়টি জানতে পারে। সে আইন ও শালিস কেন্দ্রকে বিষয়টি জানায়। এরপরে আমরা মেয়েটির সাথে কথা বলে ঘটনার সত্যতা খুঁজে পেলে রোববার রাতে খিলগাঁও থানায় মামলাটি দায়ের করি"।
পাচ বছরের একটি শিশুকে কিভাবে যৌন নির্যাতন করা সম্ভব- এ প্রশ্ন করা হলে নাহিদ শামস বলেন, "মেয়েটি তার উপর নির্যাতনের বিষয়ে আমাদের কাছে বিবরণ দিয়েছে, যা এখনো আমরা মামলায় অন্তর্ভুক্ত করিনি। নানাভাবে যৌন নির্যাতন করা যেতে পারে।"
ডাক্তারি পরীক্ষার জন্যে মেয়েটিকে তেজগাঁও থানায় স্থাপিত ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
আইনজীবি নাহিদ শামস জানান, এ মাসের ৯ তারিখে খিলগাঁওয়ের পশ্চিম উলানের ২৯৮/১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ বাড়ির নিচতলায় ডিজির মালিকানাধীন স্পিড বাংলাদেশ ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে মেয়েটিকে ডিজি আমিরুল ইসলাম ৪ বছর আগে দত্তক নেন। এরপর থেকেই মেয়েটি এই পরিবারের সাথে বেড়ে উঠছে। আগের স্ত্রী মারা যাবার পরে চারমাস আগে তিনি পুনরায় বিয়ে করেন। বাড়ির দোতলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়
bdnews24