২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাল পানিশূন্য: ভোলায় লাখ একর জমিতে বোরো হচ্ছে না

ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলার প্রায় এক হাজার ২৮৮ কিলোমিটার খালের অধিকাংশই ভরাট হয়ে যাওয়ায় কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। এ কারণে জেলার প্রায় এক লাখ একরের বেশি জমিতে বোরো আবাদ হচ্ছে না। জানাচ্ছেন আহাদ চৌধুরী তুহিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 10:01 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

আহাদ চৌধুরী তুহিন, প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ভোলা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলার প্রায় এক হাজার ২৮৮ কিলোমিটার খালের অধিকাংশই ভরাট হয়ে যাওয়ায় কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। এ কারণে জেলার প্রায় এক লাখ একরের বেশি জমিতে বোরো আবাদ হচ্ছে না। জানাচ্ছেন আহাদ চৌধুরী তুহিন। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন খালের দু'পাড় দখল হতে হতে খাল সরু হয়ে গেছে। এ ছাড়া অপরিকল্পিত সেতু-কালভার্ট নির্মাণ, ময়লা-আবর্জনা ফেলায় এবং পলি জমে ভরাট হয়ে গেছে অধিকাংশ খাল। ভরাট খাল সংস্কারে আশানুরূপ উদ্যোগও নেই। সদর উপজেলার রামদাসপুরের কৃষক নেছার উদ্দিন পুটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সুলতানি খাল খননের জন্য আন্দোলন করলে ২০০৬ সালে জেলা প্রশাসন খালটি খননের উদ্যোগ নেন। কিন্তুখননের পরও পানি পাচ্ছি না। আশ্বিন ও কার্তিক মাস এলেই খাল পানিশূন্য হয়ে পড়ে।" উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়্,া ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস বাহাদুর জানান, খালগুলো খনন না করায় ধনিয়া ইউনিয়নে প্রায় চার হাজার একর জমিতে বোরো চাষ করা যাচ্ছে না। দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হোসেন জানান, সদর উপজেলার ঘুইংগারহাট খাল ও বাংলাবাজার খালের শাখাগুলো শীত মৌসুমে শুকিয়ে যায়। ফলে পানির অভাবে জয়নগরের চাষীরা কমপক্ষে পাঁচ হাজার একর জমিতে বোরো চাষ করতে পারছে না। চরফ্যাশন কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ঠাকুর কৃষ্ণ দাস জানান, এ উপজেলার সব খাল খনন করা জরুরি। লালমোহন উপজেলার কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম মাতাব্বর ও রোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্র্মতা ফিরোজ মাহমুদ জানান, পলি জমে খাল ভরাট হওয়ায় আশানুরূপ বোরো চাষ হচ্ছে না। বোরহানউদ্দিনের জয়া খাল এবং গঙ্গাপুর খাল খনন না করায় ওই ইউনিয়নে হচ্ছে না বোরো আবাদ। জেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোলায় যে খাল ও নদী রয়েছে তাতে জেলার সব জমি বোরো চাষের আওতায় আনা সম্ভব। কিন্তু ভাটার সময় খালে পানি থাকে না। জোয়ারের সময় সবাই একসঙ্গে পাম্প চালু করলে খাল, পানিশূন্য হয়ে পড়ে।" তিনি জানান, অধিকাংশ সেচনালা কাঁচা হওয়ায় উত্তোলিত পানির অনেক অংশ নালার শুস্ক জমি চুষে নেওয়ায় প্রায় অর্ধেক পানি ধানক্ষেত পর্যন্ত পৌঁছায় না। এ ছাড়া বর্ষা মৌসুমে জোয়ারের সঙ্গে প্রচুর পলি এসে তা জমে খাল ভরাট হয়ে যায়। এ জন্য পাঁচ-ছয় বছর পরপর খাল খনন করা এবং সেচ নালাগুলো পাকা করা জরুরি বলে জেলা কৃষি কর্মকর্তা মনে করেন। ভোলা পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আফতাব উদ্দিন আহম্মেদ জানান, দু'দফায় জেলার ছয়টি উপজেলায় খাল খনন করা হয়েছিল। ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ভোলা সদর, বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলার ৬০০ কিলোমিটার খাল পুনর্খনন করা হয়। ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্তদৌলতখান, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলার ৬৬৭ কিলোমিটার খাল পুনর্খনন করা হয়। ফলে দু' লাখ ৩৮ হাজার একর (৯৮ হাজার হেক্টর) জমি বোরো চাষের আওতায় আসে। এরপর আর খননকাজ হয়নি। খাল পুনর্খননের বিষয়ে একটি প্রকল্প প্রায় এক বছর আগে পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন না দিলে নতুন করে খাল খনন সম্ভব হবে না। ভোলার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সহকারী প্রকৌশলী (সেচ) চঞ্চল কুমার মিস্ত্রী জানান, করপোরেশন ২০০৬ সাল থেকে এ পর্যন্ত ২০ কিলোমিটার খাল পুনর্খনন করেছে। চলতি বছর আরও চার কিলোমিটার খাল পুনর্খনন করা হবে। আরও ৫১ টি খালের প্রায় ৩০০ কিলোমিটার পুনর্খননের জন্য প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০২ ঘ.