২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে লোহা গলানোর চুল্লিতে বিস্ফোরণ, আহত ১২

টঙ্গীর মিল বাজার এলাকায় প্যানথার স্টিল কারখানার চুল্লিতে বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ফুটন্ত তরল লোহা ছিটকে ১২ শ্রমিক আহত হন। এদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 01:10 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

গাজীপুর, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টঙ্গীর মিল বাজার এলাকায় প্যানথার স্টিল কারখানার চুল্লিতে বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ফুটন্ত তরল লোহা ছিটকে ১২ শ্রমিক আহত হন। এদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও আহত শ্রমিকরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কারখানায় পুরনো লোহা গলানোর সময় চুল্লিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে গলিত লোহা ছিটকে কর্মরত শ্রমিকদের উপর এসে পড়ে। শ্রমিকদের জামা কাপড় ও জুতা পুড়ে শরীরের সঙ্গে লেগে যায়। একাধিক শ্রমিকের পোশাকে আগুন ধরে যায়। কারখানা ও এর আশপাশের লোকজন আহত শ্রমিক ফারুক (২৫), তাইজউদ্দিন (৩০), পাপন (২০), সুন্দর আলী (২৫), রিপন (১৮), বাবু (৪২), তাজুল (৩২) ও শরিফকে (৩২) উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে টঙ্গী থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৭ ঘ.