২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ বিস্ফোরকের চালান সন্দেহে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার তল্লাশি

অবৈধ বিস্ফোরকের চালান সন্দেহে চট্টগ্রাম বন্দরে একটি বিদেশি জাহাজের সব কনটেইনার পরীক্ষা করে দেখা হচ্ছে। বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় একশত কন্টেইনার মোবাইল স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 04:29 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

চট্টগ্রাম, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ বিস্ফোরকের চালান সন্দেহে চট্টগ্রাম বন্দরে একটি বিদেশি জাহাজের সব কনটেইনার পরীক্ষা করে দেখা হচ্ছে। বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় একশত কন্টেইনার মোবাইল স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানা গেছে। বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে একটি জাহাজে করে অবৈধ বিস্ফোরকের চালান আসতে পারে সন্দেহে এসব কন্টেইনারে তল্লাশি শুরু করা হয়েছে। তবে এখন পর্যন্ত প্রায় একশত কন্টেইনার তল্লাশি করে আপত্তিকর কিছু পাওয়া যায়নি।" তিনি জানান, আগামীকাল (বৃহস্পতিবার) বিকেলের মধ্যে সকল কন্টেইনারে তল্লাশি শেষ হবে। মোবাইল স্ক্যানারের মাধ্যমে এসব কন্টেইনারে তল্লাশি চালানো হচ্ছে। বন্দর চেয়ারম্যান জানান, তল