নওগাঁ, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় নাহিদ (২২) নামে এক বিডিআর জওয়ানের বাড়িতে বুধবার ভোরে অভিযান চালিয়ে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, স্বর্ণালঙ্কার ও একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছে সেনা সদস্যরা।
এ ঘটনায় তার চাচাতো ভাই আলম ওরফে ডিপজলকে আটক করা হয়েছে।
অপারেশান রেবেল হান্টের কর্মকর্তা মেজর মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে ভোরে নাহিদের গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার কীত্তিপুর গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।"
তিনি আরো জানান, নাহিদ দু'বছর আগে ২৩ রাইফেলস ব্যাটালিয়ন খুলনায় যোগ দেন। পিলখানায় বিডিআর বিদ্রোহে তার বিরুদ্ধে সরাসরি অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।
অস্ত্র ও মালামাল নিয়ে ওই জওয়ান গ্রামের বাড়িতে পালিয়ে যান বলে জানিয়েছেন মেজর মুরাদ।
আত্মসমর্পণের জন্য সরকারি ঘোষণার পর গত ১ মার্র্চ নাহিদ নওগাঁর ৪৬ রাইফেলস ব্যাটালিয়নে যোগ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এএল/১৮৩৫ ঘ.
bdnews24