২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ অধ্যাদেশ পাস না হওয়ায় হাইকোর্টের স্বত:প্রণোদিত আদেশ

বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত অধ্যাদেশ নির্ধারিত সময়ে সংসদে পাস না হওয়ায় সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। ২৪ ফেব্র"য়ারি অধ্যাদেশ পাস করার সময় পেরিয়ে যাওয়ায় আদালত স্বত:প্রণোদিত হয়ে এক আদেশ দিয়ে বর্তমানে কর্মরত বিচারিক হাকিমদের আইনি কর্তৃত্বের ব্যাপারে জবাব দিতে সরকারকে ১৯ মার্চ পর্যন্ত সময় দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 11:32 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত অধ্যাদেশ নির্ধারিত সময়ে সংসদে পাস না হওয়ায় সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। ২৪ ফেব্র"য়ারি অধ্যাদেশ পাস করার সময় পেরিয়ে যাওয়ায় আদালত স্বত:প্রণোদিত হয়ে এক আদেশ দিয়ে বর্তমানে কর্মরত বিচারিক হাকিমদের আইনি কর্তৃত্বের ব্যাপারে জবাব দিতে সরকারকে ১৯ মার্চ পর্যন্ত সময় দিয়েছে। বুধবার বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মো. আব্দুল হাইয়ের বেঞ্চ এ আদেশ দেয়। সরকারের আইন সচিব ও সুপ্রিমকোর্টের রেজিস্ট্রারকে আগামী ১৯ মার্চের মধ্যে আদেশের জবাব দিতে বলা হয়েছে আদেশে। আদালত আদেশে বলেছে, "ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ (২ নং ও ৪নং) ২০০৭ সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করা হলেও অধিবেশনের ৩০ দিন পার হওয়ার পরও অধ্যাদেশ দুটি পাস করা হয়নি। "সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ দুটি পাস না হওয়ায় গত ২৪ ফেব্র"য়ারি এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।" বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ নিয়ে একটি রিটের শুনানির সময় এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহির ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের মতামত নেয় আদালত। তত্ত্বাবধায়ক সরকারের আমলে পাস হওয়া অধ্যাদেশগুলোর পর্যালোচনা কমিটিতে এই দ্ইু আইনজীবী ছিলেন। আদালতের প্রশ্নের জবাবে তারা জানান, বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত অধ্যাদেশ সংসদে অনুমোদনের বিষয়ে তারা মতামত দিয়েছিলেন। ২০০৭ সালের ১ নভেম্বর থেকে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে যাত্রা শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জিএনএ/১৭২৭ ঘ.