২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত কর্মকর্তাদের পরিবারের কাছ থেকে তথ্য নিচ্ছে সিআইডি

বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সঙ্গে বুধবার থেকে কথা বলা শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 09:06 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সঙ্গে বুধবার থেকে কথা বলা শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি'র এসিসটেন্ট সুপারিনটেন্ডেন্ট আব্দুল কাহহার আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদরদপ্তরে আসলেই কি ঘটেছিল সে সম্পর্কে ধারনা পেতে একদল কর্মকর্তা নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সঙ্গে কথা বলছেন।" তদন্তের ক্ষেত্রে এ তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএইচএন/এফএফ/জিএনএ/১৫০৫ ঘ.