ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের পর পিলখানার ভেতর থেকে 'উদ্ধার করা' বেশ কিছু গ্রেনেড বুধবার বিস্ফোরণ ঘটানো হবে।
বেলা ১১টা থেকে ১২টার মধ্যে বিস্ফোরণ ঘটানো হবে বলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, "উদ্ধারকৃত গ্রেনেডের মধ্যে প্রায় ২৬টির মত গ্রেনেড অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এগুলো অস্ত্রাগারে রাখা সম্ভব নয়। পিলখানার ভেতরে এসব গ্রেনেড নষ্ট করে ফেলা হবে। এলাকাবাসী যাতে আতঙ্কিত না হয় এজন্য আমরা মাইকিং করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/জিএনএ/০৯৫৯ ঘ.
bdnews24