ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহ তদন্তে গঠিত সরকারি কমিটির প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ সাত কার্যদিবস বাড়ানো হয়েছে।
সোমবার তদন্ত কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় তদন্ত কমিটির পক্ষ থেকে সময় বাড়িয়ে চাওয়া হলে সরকার সাত কার্যদিবস সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।"
২৫ ও ২৬ তারিখ বিডিআর বিদ্রোহ এবং অনাকাক্সিক্ষত ঘটনা তদন্তে ২ মার্চ এ কমিটি করা হয়। ৩ মার্চ এ কমিটি কাজ শুরু করে। সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল কমিটির।
সাত কার্যদিবস মেয়াদ বাড়ানোয় ১০ মার্চ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি এবং মাঝে দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় তদন্ত কমিটি আগামী ১৯ মার্চ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পাবে।
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে প্রথমে ২৬ ফেব্র"য়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়। পরে ২ মার্চ পুনর্গঠন করা হয় ওই কমিটি। নতুন কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বদলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আনিস-উজ-জামানকে প্রধান করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/১৩৪৯ ঘ.
bdnews24