জয়পুরহাট, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাটে র্যাব হেফাজতে থাকা জহুরুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
রোববার সকালে আটককৃতদের রাখার কক্ষের লাগোয়া শৌচাগার থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ফেনসিডিলসহ আটক জহুরুল নিজের পরনের প্যান্ট খুলে পানির পাইপের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান ক্যাম্পের অধিনায়ক মেজর শাহ আলী।
তিনি সাংবাদিকদের জানান, শনিবার রাত ১২টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজার এলাকা থেকে ৪৯১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জহুরুলকে গ্রেপ্তার করা হয়।
জহুরুলের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৫৫৮ ঘ.
bdnews24