২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ে স্কুল ছাত্রের মৃত্যু

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় রোববার ভোরে অগ্নিদগ্ধ হয়ে এক স্কুল ছাত্র মারা গেছে। আহত হয়েছেন অপর একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 10:00 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

চট্টগ্রাম, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় রোববার ভোরে অগ্নিদগ্ধ হয়ে এক স্কুল ছাত্র মারা গেছে। আহত হয়েছেন অপর একজন। নিহতের নাম- শেখর চৌধুরী (১৭)। সে মোহরার একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল। অগ্নিদগ্ধ সুকান্ত দেওয়ানজীকে (৭০) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অগ্নিকাণ্ডে মোহরা দেওয়ানজী বাড়ির চারটি সেমি পাকা বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী বিশু দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে চারটার দিকে মোহরা দেওয়ানজী বাড়ির একটি ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় চারটি ঘরের সব বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। তিনি জানান, ঘুমন্ত শেখর চৌধুরী আগুনে পুড়ে মারা গেছে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সকাল ছয়টার দিকে আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়। প্রাথমিক হিসেবে আগুনে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিশু দাশ জানান। নগরীর পশ্চিম বাকলিয়া এলাকায় সকালে আগুনে ১৮ টি বসত ঘর পুড়ে গেছে। দমকলকর্মী বিশ্বান্তর বড়