২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার শেষে ঢাকা কারাগারে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন

ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িতদের জন্য কঠিন শাস্তির বিধান রাখা উচিত বলে মনে করেন ভাস্কর শামীম শিকদার। তিনি বলেন, "ভাস্কর্য ভেঙে যারা দেশের সংস্কৃতিকে অপমান করে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত।" শনিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংস্কার করা ভাস্কর্য উদ্বোধন শেষে ভাস্কর শামীম সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 12:50 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িতদের জন্য কঠিন শাস্তির বিধান রাখা উচিত বলে মনে করেন ভাস্কর শামীম শিকদার। তিনি বলেন, "ভাস্কর্য ভেঙে যারা দেশের সংস্কৃতিকে অপমান করে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত।" শনিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংস্কার করা ভাস্কর্য উদ্বোধন শেষে ভাস্কর শামীম সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক কারাগারের ভেতরে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে বিভিন্ন আন্দোলনে গ্রেপ্তার করে বঙ্গবন্ধুকে কারাগারের এই কক্ষটিতে রাখা হয়। সেই স্মৃতি ধরে রাখতে কক্ষটির সামনে এই ভাস্কর্য স্থাপন করা হয়। বর্তমানে এটি 'বঙ্গবন্ধু জাদুঘর ও পাঠাগার' হিসাবে পরিচিত। পরে সাহারা খাতুন সাংবাদিকদের জানান, ৭ই মার্চেই স্বাধীনতার সূচনা হয়েছিল। এই দিনে তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করে গর্বিত। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতেই এখানে ভাস্কর্য স্থাপন করা হয়েছে। শামীম সিকদার বলেন, "১৯৭৩ সালে তিনি এই ভাস্কর্যটি প্রথম তৈরি করেন। পরে ২০০৪ সালে কেবা কারা এটি ভেঙে ফেলে।" এব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী তদন্ত কমিটি গঠন করে দোষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে তাকে আশ্বস্ত করেছিলেন বলেও জানান তিনি। প্রায় সাড়ে ৯ ফুট উচ্চতার বঙ্গবন্ধুর এই ভাস্কর্য সংস্কার করতে ২০ মণ ব্রোঞ্জ ব্যবহার করা হয়েছে। সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতেই ইংল্যান্ড থেকে ঢাকা এসে সংস্কারের কাজে হাত দেন বলে শামীম সিকদার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি /এলএইচ/এএল