২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এদের দু'জন সড়ক দুর্ঘটনায় এবং অপরজন তড়িতাহত হয়ে মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 05:53 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - চট্টগ্রাম নগরীতে বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এদের দু'জন সড়ক দুর্ঘটনায় এবং অপরজন তড়িতাহত হয়ে মারা যান। এর মধ্যে দু'জন হলেন মো. কাদের (২০) ও ওমর ফারুক (৩০)। অপরজনের পরিচয় জানা যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. জহির জানান, শুক্রবার দুপুরে নগরীর স্টিল মিল বাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. কাদের গুরুতর আহত হন। চমেক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তিনি বলেন, নগরীর বাকলিয়া থানার আফগান মসজিদ এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ওমর ফারুক তড়িতাহত হয়ে মারা যান। চারতলা ভবনের ছাদে একটি বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের বাতি লাগানোর সময় ফারুক তড়িতাহত হন। চমেক হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। মো. জহির আরও জানান, বৃহস্পতিবার গভীর রাতে নগরীর আলমাস সিনেমা হলের সামনে অজ্ঞাতনামা এক ব্যক্তি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিডিনিউজ ২৪ ডটকম/এমসি/ডিডি/এইচএ/২৩৪৫ ঘ.