২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানার ঘটনায় জড়িত শতাধিক বিডিআর সদস্য চিহ্নিত

বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানা থেকে লুট করা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ বগুড়ায় বাবার কাছে প্রেরণকারী সেই বিডিআর সদস্য আব্দুর রহমানসহ ঘটনার সঙ্গে জড়িত শতাধিক বিডিআর সদস্যকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 07:38 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানা থেকে লুট করা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ বগুড়ায় বাবার কাছে প্রেরণকারী সেই বিডিআর সদস্য আব্দুর রহমানসহ ঘটনার সঙ্গে জড়িত শতাধিক বিডিআর সদস্যকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার একজন সেনা কর্মকর্তা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি নাম প্রকাশ করতে চাননি। তিনি জানান, পত্রিকার ছবি, ভিডিও ফুটেজ দেখে এ একশ' জনকে ঘটনার সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যেসব বিডিআর সদস্য ইতোমধ্যে রিপোর্ট করেছে এবং বিভিন্ন স্থানে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্য থেকে এ একশ' জনকে চিহ্নিত করা হয়। বুধবার বগুড়ায় র‌্যাব-১২ অভিযান চালিয়ে ঢাকায় বিডিআর সদর দপ্তর থেকে লুট হওয়া ৪০ ভরি স্বর্ণালঙ্কার, ৩ লাখ টাকা, মোবাইল ফোন সেট ও ১টি হাত ঘড়িসহ বিডিআর জওয়ান আব্দুর রহমানের বাবা আজিজার রহমানকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ ২৪ ডটকম/এলএইচ/জিএমএ/এইচএ/০১৩২ঘ.