২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু কর্তৃপক্ষের জন্য জনবল নিয়োগ শুরু

পদ্মা বহুমুখী সেতু কর্তৃপক্ষের জন্য জনবল নিয়োগ শুরু করেছে সরকার। বৃহস্পতিবার এ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন পদে ১১ জন কর্মকর্তা ও প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 05:08 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ২৪ডটকম)- পদ্মা বহুমুখী সেতু কর্তৃপক্ষের জন্য জনবল নিয়োগ শুরু করেছে সরকার। বৃহস্পতিবার এ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন পদে ১১ জন কর্মকর্তা ও প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপণ মন্ত্রণালয়ের নিয়োগের আদেশে বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) চট্টগ্রাম অঞ্চলের সেতু প্রকৌশলী (চলতি দায়িত্ব) আবদুল জলিলকে নির্বাহী প্রকৌশলী, একই অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মোশাররফ হোসেনকে উপ-পরিচালক, রেলওয়ের ভৈরব বাজার শাখার সহকারী নির্বাহী প্রকৌশলী শাহ আরিফুজ্জামান সহকারী প্রকৌশলী ও রেলওয়ের (পূর্ব) চট্টগ্রাম সিআরবি'র উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীরকে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে পদ্মা সেতু কর্তৃপক্ষে নিয়োগ করা হয়েছে। এছাড়া খুলনা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) চলতি দায়িত্ব মো. জাফর উল্লাহকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ঢাকার রমনা সার্কেলের তৃতীয় বুড়িগঙ্গা সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুজ্জামানকে নির্বাহী প্রকৌশলী, সাতক্ষীরা সড়ক উপ-বিভাগের-১ উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) এন শেখ মো. শাহেদ উল কালামকে উপ-বিভাগীয় প্রকৌশলী, চট্টগ্রাম সড়ক উপ-বিভাগের-১ উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) দেওয়ান আব্দুল কাদেরকে উপ-বিভাগীয় প্রকৌশলী, হবিগঞ্জ সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী শওকত আহমেদ মজুমদারকে সহকারী প্রকৌশলী ও ফরিদপুর সড়ক উপ-বিভাগের-১ উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহেল বাকীকে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে পদ্মা সেতু কর্তৃপক্ষে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ২৪ডটকম/এমকে/এসকে/২৩০৫ঘ.