ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটনায় হত্যা মামলায় আরও চার জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যাল আদালতের বিচারক মো. মাসদার হোসেন বৃহস্পতিবার সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করে আগামি ১১ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
এই নিয়ে এই মামলার ৪০৮ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হল।
বৃহস্পতিবার আদালতে যে যারা সাক্ষ্য দেন তারা হলেন সাইজুদ্দিন, আব্দুল জব্বার, নাজিমউদ্দিন ও শফিকুল ইসলাম। এরা রাজধানীর ৬৯ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক বেলালের লাশের সুরতহাল প্রতিবেদনে স্বাক্ষর করেছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, শাহ আলম তালুকদার প্রমুখ।
বিডিনিউজ ২৪ ডটকম/পিবি/এসকে/২২৩৭ঘ.
bdnews24