২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবু করিমের বিরুদ্ধে আরেকটি মানহানির মামলা

সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া সাবেক তথ্য সচিব আ ত ম ফজলুল করিমের (আবু করিম) বিরুদ্ধে বৃহস্পতিবার আরও একটি মানহানির মামলা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া সাবেক তথ্য সচিব আ ত ম ফজলুল করিমের (আবু করিম) বিরুদ্ধে বৃহস্পতিবার আরও একটি মানহানির মামলা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে কটাক্ষ করে কবিতা লেখায় আবু করিমকে আসামি করে বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন। আবু করিমের কবিতায় ইসলাম ধমর্, বাংলাদেশ, বঙ্গবন্ধু ও তার পরিবারকে কটাক্ষ করার অভিযোগ এনে এ নিয়ে তার বিরুদ্ধে ঢাকার আদালতে চারটি মামলা দায়ের হলো। এর মধ্যে একটি মামলায় ইতোমধ্যেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম /পিবি/এইচএ/২২১৮ঘ.