২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় হিজবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার

বিডিআর বিদ্রোহ নিয়ে উস্কানিমূলক প্রচারপত্র বিতরণ করার সময় কুমিল্লায় হিজবুত তাহরীর বাংলাদেশ এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

কুমিল্লা, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিডিআর বিদ্রোহ নিয়ে উস্কানিমূলক প্রচারপত্র বিতরণ করার সময় কুমিল্লায় হিজবুত তাহরীর বাংলাদেশ এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের ধর্মসাগরের পশ্চিম পাড় থেকে এদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০টি প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘিলাতলা গ্রামের আবু সাইদের ছেলে আবুল কাশেম (২৭) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার জরুইন গ্রামের চারু মিয়ার ছেলে সোলায়মান আহমেদ শিপু (২৪)। এদের মধ্যে কাশেম কুমিল্লা কালিয়াজুরী এলাকার সজীব ভিলায় থাকতেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে