২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিগ্রস্ত এস এস সি পরীক্ষার্থীরা ১৯ মার্চ গণিত পরীক্ষা দিতে পারবে

বিডিআর সদর দপ্তরের ঘটনায় ক্ষতিগ্রস্ত এস এস সি পরীক্ষার্থীরা বিশেষ বিবেচনায় ১৯ মার্চ গণিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া নতুন সময়সূচী অনুযায়ী অন্যান্য পরীক্ষায়ও অংশগ্রহণ করতে পারবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 01:50 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদর দপ্তরের ঘটনায় ক্ষতিগ্রস্ত এস এস সি পরীক্ষার্থীরা বিশেষ বিবেচনায় ১৯ মার্চ গণিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া নতুন সময়সূচী অনুযায়ী অন্যান্য পরীক্ষায়ও অংশগ্রহণ করতে পারবে তারা। বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের পাঠানো এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। তথ্য বিবরণীতে আরো বলা হয়েছে, ১ মার্চ বা তার পরবর্তী পরীক্ষাগুলোতে যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ১০ মার্চের মধ্যে আবেদন করতে হবে। তাহলে পরীক্ষার্থীরা নতুন সময়সূচী অনুযায়ী পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। বিডিনিউজ ২৪ ডটকম /জেএফ/এসকে/