২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে বিপদগ্রস্ত করার জন্য এটা করা হয়েছে: শেখ হাসিনা

বিডিআর সদর দপ্তরে সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ঘটনাকে গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত হিসাবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, সরকারকে বিব্রত ও বিপদগ্রস্ত করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছিল। (আরো তথ্যসহ )

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 12:10 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম)-- বিডিআর সদর দপ্তরে সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ঘটনাকে গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত হিসাবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, সরকারকে বিব্রত ও বিপদগ্রস্ত করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছিল। (আরো তথ্যসহ ) বৃহস্পতিবার আসিয়ানভূক্ত আটটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতকালে শেখ হাসিনা একথা বলেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব। আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে ভিয়েতনামের রাষ্ট্রদূত ন্গুয়েন ভ্যান থাত, থাইল্যান্ডের রাষ্ট্রদূত চালের্মপল থানচিত, মায়ানমারের রাষ্ট্রদূত উ ফায়ে থান ও, ফিলিপাইনের রাষ্ট্রদূত জেনাইদা টাকোরদা-রাবাগো, ব্র"নাই দারুসসালামের রাষ্ট্রদূত আব্দুল রাজ্জাক বিন হাজি মোহাম্মদ হুসাইনা, সিঙ্গাপুরের রাষ্ট্রদূত তান কোক ন্যাম, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ত্রাইসুরয়া এবং মালয়েশিয়ার রাষ্ট্রদূত হামিজান বিন হাশিম সকাল সাড়ে দশটায় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। বিকাল তিনটায় মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রদূতদের সাক্ষাত এবং মন্ত্রীসভার বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানান। তিনি বলেন, "আসিয়ানভুক্ত আটটি দেশের রাষ্ট্রদূত বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।" আবুল কালাম আজাদ বলেন, "ওই ঘটনার দ্রুত সমাধানের জন্য রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন।" আজাদ জানান, প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের বলেছেন, 'এই ঘটনা গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত। সরকারকে বিব্রত ও বিপদগ্রস্ত করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে।' " এছাড়া আসিয়ান দেশগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে শেখ হাসিনার প্রেস সেক্রেটারি জানান। রাষ্ট্রদূতদের সাক্ষাতের পর সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন ২০০৯, মেম্বার্স অফ দি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (টার্মস এন্ড কন্ডিশনস্ অফ সার্ভিস) (সংশোধন) আইন ২০০৯ এবং আইন-শৃঙ্খলা বিঘ