নারায়ণগঞ্জ, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুধবার রাতে দুর্বৃত্তদের হাতে এক গৃহবধু ও তার এক শিশুপুত্র খুন হয়েছে।
ঘরে ঢুকে শ্বাসরোধ করে মর্জিনা বেগম রিজিয়া (৩৫) ও তার ছেলে ঈশাতকে (৮) খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর আবু তৌহিদ জানান, রাত ৭টার দিকে ফতুল্লার পঞ্চবটীর পূর্ব ধর্মগঞ্জের ঢালী বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।
এই জোড়া খুনের কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। পুলিশ সুপার সরদার নূরুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫২ ঘ.
bdnews24