ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম)--বিরোধী দলীয় সাংসদদের পয়েন্ট অব অর্ডারে বক্তব্যের সুযোগ না দেওয়া নিয়ে বুধবার এক পর্যায়ে সংসদ অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে।
বিরোধী দলীয় সাংসদরা এ নিয়ে চেঁচামেচি করেন।
পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় স্পিকারের বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের মাইক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে অধিবেশন কক্ষে উপস্থিত বিএনপি'র অধিকাংশ সদস্য দাঁড়িয়ে যে যার মতো কথা বলতে থাকেন।
প্রশ্নোত্তর শেষে সন্ধ্যা ৭টার পর বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, "প্রসঙ্গটা অত্যন্ত জটিল। গতকাল (মঙ্গলবার) মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ কিছু বলেছেন।"
এপর্যায়েই ফারুকের মাইক বন্ধ করে দেন স্পিকার। তিনি বলেন, "এরশাদ সাহেব এখানে উপস্থিত আছেন। ওনার বক্তব্য উনি দেবেন। অন্য কেউ ওনার বক্তব্য দিতে পারবেন না। এটা আমার রুলিং।"
এরপর বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে মাইক ছাড়াই হৈ-চৈ শুরু করেন। প্রায় পাঁচ মিনিট ধরে তারা চেচামেচি চালিয়ে যান। এসময় বাতিল নোটিশের ওপর সাংসদরা বক্তব্য দিচ্ছিলেন।
একপর্যায়ে স্পিকার লক্ষীপুর -১ আসনের বিএনপি'র সাংসদ নাজিম উদ্দিন আহমেদকে বাতিল নোটিশের ওপর বক্তব্য দেওয়ার জন্য মাইক দেন। তখন বিরোধীদলীয় সব সাংসদ বসে পড়েন।
পরে বিরোধী দলের উপনেতার কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জয়নুল আবদীন ফারুক বলেন, "পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জনগুরুত্ব
bdnews24