চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম)--চাঁপাইনবাবগঞ্জে থানার ভেতরে বোমা বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে বুধবার।
পুলিশ জানিয়েছে এ ঘটনায় আরো দুটি শিশু আহতও হয়েছে।
নিহত শিশু আল-আমিন (১০) ওই থানারই সহকারী উপ-পরিদর্শক আতাউর রহমানের ছেলে।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলামের ছেলে মামুন-অর-রশিদ (৭) এবং থানা সংলগ্ন দরগাপাড়ার রিকশাচালক মিঠুর ছেলে মেহেদী হাসানকে (১০) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে থানা চত্বরের এক পাশে আল আমিন, মামুন ও মেহেদী খেলছিল। এ সময় পাশের আবর্জনার স্তূপে প্রচণ্ড শব্দে একটি বোমা বিষ্ফোরিত হয়। এতে এ তিন শিশু আহত হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সন্ধ্যা ৬টার দিকে আল-আমিন মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. অসিত কুমার সরকার বলেন, "এই তিন শিশুর শরীরে বোমার প্রচুর স্পি
bdnews24