২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র শেষ হয়নি, সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি; সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 04:15 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি; সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। হাসিনা বলেন, "এখনো নানা খেলা চলছে। ষড়যন্ত্রকারীরা তো থেমে নেই। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা আমরা মেনে নেব না। আমরা জাতির ভাগ্য পরিবর্তনের লড়াই চালিয়ে যাব।" রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর 'সর্বকালের শ্রেষ্ঠ বক্তৃতা' শীর্ষক এক সেমিনারে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পিলখানা ঘটনার পর প্রধানমন্ত্রীর এটাই জনসমক্ষে প্রথম বক্তৃতা। বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, "এর থেকে নিন্দনীয় ঘটনা আর হতে পারে না। এ ঘটনা এখানেই শেষ নয়। এই ঘটনা যে আরো কতদূর বিস্তৃত হতো, এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হতো কি না জানি না। এই ঘটনা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল- তা অনেকেরই পছন্দ হয় নাই।" তবে প্রধানমন্ত্রীর আধ ঘণ্টাব্যাপী বক্তব্যের প্রায় পুরোটা জুড়েই ছিলো '৭১ এর ঐতিহাসিক সাতই মার্চ এবং তার আগের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ। হাসিনা বলেন, "আমাদের গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির সংগ্রাম অব্যাহত রাখতে হবে। জাতির এই সংকটময় মুহূর্তে সবাইকে সজাগ থাকতে হবে। দিন বদলের যে অঙ্গীকার নিয়ে আমরা এসেছি তা সফল করতেই হবে।" বক্তৃতার শুরুতেই ২৫ ফেব্র"য়ারির ঘটনায় শোক প্রকাশ করে নিহত সেনা কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী। ৭ মার্চের স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু কন্যা হাসিনা বলেন, "আব্বা বলতেন, 'পশ্চিমাদের সঙ্গে থাকা যাবে না। দেশকে মুক্ত করতে হবে।' ৬২ সালেও তিনি একবার এই চেষ্টা করেছিলেন। আব্বা বলেছিলেন, 'নির্বাচন হবে, আমরা জয়ী হব, সংখ্যাগরিষ্ঠতা পাব। আমাদের ক্ষমতা দেওয়া হবে না; যুদ্ধ হবে; দেশ স্বাধীন হবে।' আব্বার কথাই ঠিক হয়েছে। তিনি আগে থেকেই বুঝতে পারতেন।" সেমিনারের শুরুতে পিলখানা বিদ্রোহে নিহত সেনাবাহিনীর সদস্যদের স্মরণে প্রধানমন্ত্রীসহ সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন করে বঙ্গবন্ধু শিশু-কিশোর পরিষদের সদস্যরা। এরপর, মঞ্চের দু'দিকে স্থাপিত দু'টি প্রজেক্টরে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ দেখানো হয়। বক্তৃতা দিতে গিয়ে শেখ হাসিনা মঞ্চের সামনের দ্বিতীয় সারিতে বসে থাকা শ্মশ্র"মণ্ডিত এক ব্যক্তিকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, "এই ভাষণ এখনো আছে, এই খায়ের সাহেবের জন্য।" প্রধানমন্ত্রীর সম্বোধন করা এই 'খায়ের সাহেবই' বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটির চিত্র সযতে