ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- পিলখানার ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারগুলোকে সহায়তা দেওয়ার জন্য একটি সমন্বয় সেল গঠন হয়েছে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সেনা সদর অফিসার মেসে (পুরাতন) সেনা সদর (এজি শাখা) এর তত্ত্বাবধায়নে সমন্বয় সেল সার্বক্ষণিক পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টদের ০১৮২৪৮৫০৫৪৯, ৮৭৫৪৪১০ (সরাসরি) এবং ৮৭৫০০১১ বর্ধিত ৮৩৫৫ টেলিফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিডিনিউজ ডটকম/এসএম/এএল/এসকে/২১৩১ঘ.
bdnews24