২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক পোল্ট্রি প্রদর্শনী ৫ মার্চ থেকে

প্রোটিনের চাহিদা মেটানোর জন্য ৫ মার্চ থেকে চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনদিনের আন্তর্জাতিক পোল্ট্রি প্রদর্শনী শরু হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 11:03 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - প্রোটিনের চাহিদা মেটানোর জন্য ৫ মার্চ থেকে চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনদিনের আন্তর্জাতিক পোল্ট্রি প্রদর্শনী শরু হতে যাচ্ছে। প্রদর্শনী উপলক্ষে সেমিনারেরও আয়োজন করা হবে। জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন (ওয়াপসা)-এর সভাপতি মশিউর রহমান এ তথ্য জানান। তিনি জানান, সেমিনারে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা প্রায় ৩৭টি প্রবন্ধ উপস্থাপন করবেন। এটি ওয়াপশা'র ৬ষ্ঠ আয়োজন। সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে পোল্ট্রি শিল্পের উন্নয়নে পোল্ট্রি সপ্তাহ ঘোষণা, এভিয়েন ইনফ্লুয়েঞ্জায় ক্ষতিগ্রস্ত খামারিদের ঋণ সুবিধা প্রদান, পোল্ট্রি বীমা চালু, স্কুলের ছাত্র-ছাত্রীদের ডিম খাওয়ানোর অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে জাতীয়ভাবে প্রচারাভিযানের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ওয়াপসা-এর সেক্রেটারি এম এ সালেকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/টিআর/১৭০০ঘ.