২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের জেলা প্রশাসককে প্রত্যাহার

যশোরের জেলা প্রশাসক নেপুর আহম্মেদকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 09:02 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের জেলা প্রশাসক নেপুর আহম্মেদকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের কারণ জানা যায়নি। যশোরে কাউকে জেলা প্রশাসক হিসেবেও নিয়োগ দেওয়া হয়নি। এছাড়া নড়াইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহানারা বেগমকে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এসকে/