ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ২৪ডটকম)- দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরী পোষাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরী পোষাক প্রস্তুত ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) 'এর নির্বাচনে এনভয় গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মোর্শেদির নেতৃত্বাধীন 'সম্মিলিত পরিষদ' এগিয়ে আছে।
রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত নির্বাচন বোর্ড ঘোষিত ফলাফল অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামে সম্মিলিত পরিষদ পেয়েছে ৭৪৭টি প্যনেল ভোট। ডেকো গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক এম শাহাদৎ হোসেন কিরণের নেতৃত্বাধীন প্রতিদ্বন্দী প্যানেল 'ফোরাম' পেয়েছে মোট ৪৯৪টি।
ঢাকায় সম্মিলিত পরিষদ পেয়েছে ৫৫০টি প্যানেল ভোট । ফোরাম পেয়েছে ৩৬৭টি।
অপরদিকে চট্টগ্রামে সম্মিলিত পরিষদ পেয়েছে ১৯৭টি প্যানেল ভোট। ফোরাম পেয়েছে ১২৭টি।
বিডিনিউজ২৪ডটকম/এএরএইচ/এলএইচ /এমআরএফ/এইচএ/২২৪৯ঘ.
bdnews24