চাঁদপুর, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬০০ কেজি জাটকা আটক করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় কেউ গ্রেপ্তার হয়নি।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট আনওয়ারুল করিম বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, চাঁদপুরের লগ্নিমারা, হুলারচর, বহরিয়া ও হরিনা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালানো হয়।
এ সময় বিভিন্ন নৌ-যান থেকে ছয়শ' কেজি জাটকা করা হয়। এর মধ্যে ২০০ কেজি জাটকা নিলামে বিক্রি করা হয়। বাকিগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় বলে লেফটেন্যান্ট আনওয়ার জানান।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৬ ঘ.
bdnews24