২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াজউদ্দিন, ফখরুদ্দীন ও মইন উ আহমেদের বিচার দাবি

সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ এবং বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের বিচার দাবি করেছেন বিএনপি'র এক সাংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 12:37 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ এবং বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের বিচার দাবি করেছেন বিএনপি'র এক সাংসদ। লক্ষীপুর- ৩ আসনের সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সোমবার জাতীয় সংসদে বলেন, "আমরা গত দু'বছর আই এম এফ'র নির্যাতনের শিকার হয়েছি। আই'তে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন, এম-এ সেনা প্রধান মইনউদ্দিন এবং এফ-এ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন। আগে তাদের বিচার করতে হবে।" ২০০৬-০৭ অর্থ বছরের সম্পূরক বাজেট নিয়ে আলোচনায় এ্যানি এ কথা বলেন। এসময় বিএনপি দলীয় সাংসদরা বিগত তত্ত্ব