২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন ২৯ মার্চ

জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 08:31 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ইসি কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেন। নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৫ মার্চ, যাচাই-বাছাই ৮ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ। নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে সাখাওযাত হোসেন বলেন, "রাজনৈতিক দলগুলোর কোন মতামত না পেলেও বিভিন্ন কারণে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন ছাড়াও উপজেলা ও ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ব্যস্ত থাকায় এ সময়সূচি র্নিধারণ করা হলো। " এর আগে রোববার ঘোষিত তফসিল অনুযায়ী এ নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ ফেব্র"য়ারি, যাচাই-বাছাই ১ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৫ মার্চ নির্ধারিত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/১৪৩০ঘ.