২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম জামিন পেলেন জয়নাল হাজারী

একটি দুর্নীতির মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে রোববার দু'মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)- একটি দুর্নীতির মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে রোববার দু'মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। এছাড়া হাইকোর্ট অন্য ১১টি মামলায় তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। এই সময়কালে হাজারীকে গ্রেপ্তার কিংবা হয়রানি না করার জন্যও সরকারকে আদেশ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও মইনুল ইসলাম চৌধুরীকে নিয়ে গঠিত একটি বেঞ্চ এই আদেশ দেয়। জননিরাপত্তা আইনে দায়ের করা অন্য দু'টি মামলার নথিপত্রও তলব করেছে বেঞ্চটি। এ দু'টি মামলাতেও হাজারী আগাম জামিনের জন্য আবেদন করেন। তিনি দুপুর দুইটার দিকে আদালতে আত্মসমর্পণ করে ১৪টি মামলায় জামিন চান। জয়নাল হাজারী ২০০১ সালের ১৭ মার্চ দেশ থেকে পালিয়ে যান। ফিরে আসেন এ বছরের ১৪ ফেব্র"য়ারি। ফেনীর সন্ত্রাসে মদতদাতা 'গডফাদার' হিসেবে তার কুখ্যাতি ছিল। হাজারীর অনুপস্থিতিতে পাঁচটি মামলার বিচারে তাকে ৬০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিডিনিউজ ২৪ ডটকম/এটি/টিআর/এসকে/২২৩১ঘ.