ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রতারণা, জালিয়াতি ও মানহানির অভিযোগের মামলায় জামিন পেলেন চাঁদপুর-৪ আসনের বিএনপি সাংসদ মো. হারুন অর রশীদ।
রোববার বিকেলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর সিদ্দিকী ২০ হাজার টাকার মুচলেকায় তার জামিন দেন।
গত বৃহস্পতিবার হারুন অর রশীদ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়।
গত বছরের ২৩ ডিসেম্বর এ আদালতে গত সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ফরিদগঞ্জ থানার চৌরাঙ্গা গ্রামের ব্যবসায়ী আব্দুল হান্নান হারুনের বিরুদ্ধে এ মামলা করেছিলেন।
মামলায় বলা হয়েছে, আব্দুল হান্নান বিএনপি'র টিকেটে গত নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করার সময় শিক্ষাগত যোগ্যতার মিথ্যা তথ্য দেন বলে হারুন অর রশীদ নির্বাচন কমিশনে অভিযোগ করায় তার প্রার্থিতা বাতিল হয়ে যায়।
বাদি মামলায় বলেন, হারুন নিজেই ওই সনদপত্রে রয়েল ইউনিভার্সিটির কথিত দুই কর্মকর্তার স্বাক্ষর জাল করে নির্বাচন কমিশনে আপীল করেন।
বাদি মামলায় দাবি করেন প্রার্থিতা বাতিল হওয়ায় তার ৫০ কোটি টাকার মানহানিও হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ পিবি/এসকে/২২০৩ঘ.
bdnews24