ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)- এস এম খবিরুজ্জামানকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হয়েছে।
রোববার এ দায়িত্ব পাওয়ার পর এস এম খবিরুজ্জামান বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "মন্ত্রণালয় রোববার আমাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।"
খবিরুজ্জামান রোববার বিকেলে মন্ত্রণালয়ে যোগদানপত্র দাখিল করেন এবং বিটিসিএল প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এমআরএফ/ডিডি/এসকে/
bdnews24