২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আগুনে ৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত

ফরিদপুরের সালথা উপজেলায় রোববার দুপুরে আগুন লেগে প্রায় ৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে প্রায় ৫০টি বসতঘর, দুটি মুরগির খামার, কয়েকটি গবাদি পশু এবং খাদ্যশস্যসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 12:43 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডকম) - ফরিদপুরের সালথা উপজেলায় রোববার দুপুরে আগুন লেগে প্রায় ৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে প্রায় ৫০টি বসতঘর, দুটি মুরগির খামার, কয়েকটি গবাদি পশু এবং খাদ্যশস্যসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। এ ছাড়া শনিবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলায় আগুন লেগে পুড়ে গেছে চারটি বসত-ঘর। বিডিনিউজ ২৪ ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর: সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের সিরাজ মাতুব্বরের বাড়িতে দুপুর ১টার দিকে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। ফরিদপুর ও বোয়ালমারী থেকে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দু' ঘণ্টার চেষ্টায় দুপুর ৩টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, সিরাজ মাতুব্বরের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। এতে ৫০ টি টিনের ঘর, নগদ টাকা, দুটি মুরগির খামারের তিন হাজার মুরগি, ৭/৮ টি ছাগল, ৪/৫ টি গরু, পাট, মসুর, পেয়াজসহ বেশ কিছু মাল সম্পূর্ণ পুড়ে গেছে। গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "আগুনের তীব্রতা দেখে আমরা বিস্মিত হয়েছি। গ্রামবাসী নলকূপ দিয়ে পানি ছিটিয়ে আগুনের তীব্রতা কিছুটা কমাতে সক্ষম হয়।" তিনি জানান, আগুনে মিলন মাতুব্বর, কুদ্দুস মাতুববর, তারা ফকির, ওয়াদুদ মাতুববর, বাকা শরীফ, মোখলেসুর রহমান, ইউসুফ মাতুববরসহ পঞ্চাশটি পরিবার প্রায় সর্বস্ব হারিয়েছে। সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) এম এ আজিজ ঘটনাস্থল থেকে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে গ্রামবাসীকে সহায়তা করে। ফরিদপুর ও বোয়ালমারী থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নেভায়। বাগেরহাট: সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর গ্রামে শনিবার রাত ১২ টার দিকে হাওলাদার সিদ্দিকুর রহমানের বাড়িতে আগুন লাগে। আগুনে ওই বাড়ির চারটি বসত-ঘরের জানালা-দরজা ও টিনের চালসহ ঘরে থাকা প্রায় সব মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা অপর তিনজন হলেন- সিদ্দিকুর রহমানের ভাই হাওলাদার আব্দুল কুদ্দুস এবং সিদ্দিকের দুই ভাড়াটিয়া আব্দুর রহিম ও বাদশা মিঞা। সিদ্দিকুর রহমান সেনাবাহিনীতে কর্মরত। তার পরিবার এখানে থাকেন না। রোববার সকালে কুদ্দুস জানান, ভাড়াটিয়া আব্দুর রহিমের ঘরে আগুনের সূত্রপাত। বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। আগুনে চারটি পরিবারের সব মালামাল পুড়ে গেছে বলে তিনি জানান। আব্দুর রহিম জানান, ঘটনার সময় তার পরিবারের সদস্যরা কেউ ঘরে ছিল না। ফলে আগুন লাগার পর তারা কোন মালামাল রক্ষা করতে পারেননি। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৮ ঘ.