২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা সদরে রোববার এক রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। সকালে উপজেলা সদরের রেলস্টেশনের পূর্ব পাশের একটি মাঠ থেকে শফিক মোল্লা (৪০) নামের ওই রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 07:32 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ব্রাক্ষ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা সদরে রোববার এক রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। সকালে উপজেলা সদরের রেলস্টেশনের পূর্ব পাশের একটি মাঠ থেকে শফিক মোল্লা (৪০) নামের ওই রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ব্রাক্ষ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিহত শফিক রিকশা চালিয়ে সংসার চালাতেন। বছর ২/৩ আগে তিনি মাদক ব্যবসা করতেন।" তিনি বলেন, "পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হতে পারে।" ময়না তদন্তের জন্যে শফিক মোল্লার লাশ ব্রাক্ষ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৪২ ঘ.