২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩

নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে শনিবার দুপুরে অস্ত্র ও গুলিসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2009, 05:01 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ ২৪ ডটকম)--- নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে শনিবার দুপুরে অস্ত্র ও গুলিসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো সাইদুল হক (২৮), আবুল হোসেন (২৫) ও মো. জামাল (২৮)। এসময় পুলিশ তাদের কাছ থেকে দেশে তৈরি একটি এলজি এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। চান্দগাঁও থানার উপ-পরিদর্শক সত্য রঞ্জন সাংবাদিকদের বলেন, দুপুর দু'টার দিকে যাত্রীবাহী একটি সিএনজি অটো রিকশায় তল্লাশি চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ ২৪ ডটকম/এমসি/টিআর/২২৩৬ঘ.