ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ ২৪ ডটকম)- জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে স্থ্ানীয় পর্যায়ে কমিটি গঠনের জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
শনিবার বিকালে এক আলোচনা সভায় তিনি এ আহবান জানান। (বিস্তারিত)
শুক্রবার গাজীপুর এসপি কার্যালয়ে নিষিদ্ধ জঙ্গি ইসলামী দল জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের উপস্থিতিতে গ্রেনেড বিস্ফোরণের পর দিন স্বরাষ্ট্রমন্ত্রী একথা বললেন।
রাজধানীর দক্ষিণ মানিকদির আজিজ মাষ্টার একাডেমীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, '' জঙ্গিবাদ, চাদাবাজ ও সন্ত্রাস দমনে এলাকায় এলাকায় প্রত্যেক পাড়ায় পাড়ায় কমিটি গড়ে তুলতে হবে। আপনারা যদি এলাকায় কোনো জঙ্গিকে ঢুকতে না দেন,তবেই তারা বিতাড়িত হবে।"
এলাকায় জনগণের উদ্যোগে কমিটি হলে স্থানীয় প্রশাসন সর্বাত্মক সহায়তা করবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, "এভাবেই দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল করা হবে।''
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন আশা প্রকাশ করেন ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে অবশ্যই সন্ত্রাস র্নির্মূল করা যাবে।
তিনি বলেন, "এ কাজে আমাদের সফল হতেই হবে।''
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এলাকায় কমিটি গঠনের ব্যাপারে শিগগিরই তার মন্ত্রণালয় থেকে দিক-নির্দেশনা দেওয়া হবে।
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন একাডেমীর অধ্যক্ষ আবদুল হান্নান।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এসআইটি/টিআর/এসকে/২১৪৫ঘ.
bdnews24