২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শ্রদ্ধা নিবেদন আর নানা আয়োজনে পালিত হলো একুশ

যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহীদ মিনারে ফুল দিয়ে আর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালির জাতীয় চেতনা উন্মেষের অন্যতম মাইলফলক এ দিনটিকে পালন করে চট্টগ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2009, 01:11 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ ২৪ ডটকম)---যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহীদ মিনারে ফুল দিয়ে আর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালির জাতীয় চেতনা উন্মেষের অন্যতম মাইলফলক এ দিনটিকে পালন করে চট্টগ্রামবাসী। একুশের প্রথম প্রহরে ও শনিবার ভোর থেকেই চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল নামে। হাজারো মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার ও এর আশপাশের এলাকা। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁিড়য়ে থেকে শহীদ মিনারে গিয়ে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সবাই। গাজীপুরে জঙ্গি গ্রেপ্তার ও বোমা বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। একুশ উপলক্ষে নগরীতে বিভিণ