সিলেট, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ ২৪ ডটকম)- সিলেট সদরের আখালীয়া উপরপাড়ার একটি বাসা থেকে এক গৃহর্মীর লাশ পুলিশ শুক্রবার উদ্ধার করেছে।
গৃহকর্মী সাবিনা ইয়াসমিন (১৫) মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদার বাসায় কাজ করত। সে কোম্পানীগঞ্জ উপজেলার বধূমারা গ্রামের জহিরুল ইসলামের মেয়ে।
কোতয়ালি থানার উপ পরিদর্শক হারুন মজুমদার বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "সন্ধ্যা ৭টার দিকে সাবিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে সাবিনা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।"
ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/টিআর/ডিডি/০০৩০ঘ.
bdnews24