চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ ২৪ ডটকম)--চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শনিবার শুরু হচ্ছে। বাংলাদেশসহ ১২টি দেশের ২৫৪টি প্রতিষ্ঠান এতে অংশ নেবে।
বৃহস্পতিবার দুপুরে মেলার আয়োজক চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (সিসিসিআই)-এর নেতারা এক সংবাদ সম্মেলনে একথা জানান।
রেলওয়ে পোলো গ্রাউন্ডে এ বাণিজ্য মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
মেলা কমিটির চেয়ারম্যান এস এম আবু তৈয়ব জানান, এরই মধ্যে মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলা দেশী-বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সিসিসিআই-এর সভাপতি ও সাংসদ এম এ লতিফ, সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম, সহ-সভাপতি এস এম শফিউল হক প্রমুখ।
মেলা কমিটির চেয়ারম্যান আবু তৈয়ব জানান, মেলায় ৩৭ টি প্যাভিলিয়নসহ মোট ২৫৪টি স্টল ও চারটি রে
bdnews24